বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ নভেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের ‘পাইলট’ লুকে নেটমাধ্যমে শোরগোল

বিনোদন ডেস্ক: মেগাস্টার শাকিব খানকে ঘিরে এই সময় সরগরম ঢালিউড। এখন তিনি যা করছেন, সেটাই যেন মুহূর্তে আলোচনায় আসে। তার প্রতিটি লুক ও পোশাক তুমুলভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়! সেটা হোক সিনেমার লুক কিংবা কোনো বিজ্ঞাপনের।

সদ্য এক বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন শাকিব খান। বিজ্ঞাপনটি ভাইরাল হতেই নতুন কিছু লুক নিয়ে আলোচনায় আসেন শাকিব। এরপর বিজ্ঞাপনটির জন্য তোলা পাইলটের লুকের কয়েকটি আলাদা ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন নায়ক। সেই ছবিগুলোতেই দেখা যায় সম্পূর্ণ অন্যরকম এক শাকিব খানকে; যা নিয়ে নেটমাধ্যমে তৈরি হয়েছে শোরগোল।

ছবিতে দেখা যায়, নেভি ব্লু ক্যাপ্টেন ইউনিফর্ম, গম্ভীর লুক, পরিপাটি গেটআপ; চোখে সানগ্লাস আর পরিচ্ছন্ন গোঁফে যেন ভক্তদের নতুন করে মুগ্ধ করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘আকাশটা সীমা নয়, এটি শুরু করার স্থান!’

ছবিগুলো প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন লুক ভাইরাল হয়ে যায় ফেসবুকে। মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। কেউ লিখেছেন, “এটিই আমাদের ক্যাপ্টেন শাকিব!” আরেকজনের মন্তব্য, “চলচ্চিত্রের পাইলট।”

তবে ছবিগুলো দেখে বহু নেটিজেন বলেছেন, এগুলো নাকি এআই-নির্মিত! যদিও মেটা এআই কিংবা চ্যাটজিপিটি, কোনোটিই ছবিগুলোকে এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত করেনি।

এদিকে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও ব্যাপক আলোচনায় আছেন শাকিব খান। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ছবিটিতে তাকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে, যিনি একাই লড়াই করবেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!