মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন, কালিগঞ্জে কর্মকাল আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই উপজেলার মানুষের আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব আমাকে মুগ্ধ করেছে। প্রশাসনিক দায়িত্ব পালনে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

মন্তব্য করুন