
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, নির্বাহী ম্যাজিস্ট্রট ইশতিয়াক আহমেদ অপু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, মোহিনী তাবাচ্ছুম, কলেজের শিক্ষার্থী সুমাইয়া পারভীন প্রমুখ।

মন্তব্য করুন