বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রতিবন্ধীর ভ্যান চুরি!

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদের বিপরীত দিকের গলি থেকে মো. সিরাজুল ইসলাম (৪২) নামে এক প্রতিবন্ধী ব্যক্তির ব্যাটারিচালিত ভ্যান চুরি হয়ে গেছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম (৪২) সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দিয়েছেন।

এতে বলা হয়, প্রতিদিনের মতো তিনি শহরে ভ্যান চালাচ্ছিলেন। দুপুরে মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি তার ভ্যানে বইয়ের কার্টুন বহন করতে চান। এসময় ভাড়ায় যেতে রাজি হলে তাঁদের একজন তাঁকে সঙ্গে নিয়ে সরু রাস্তা দিয়ে ভেতরে নিয়ে যান। আরেকজন ভ্যানের পাশে দাঁড়িয়ে বইয়ের কার্টুন আনতে বলেন।

সিরাজুল বলেন, একপর্যায়ে আমার দৃষ্টি আড়াল হলে তারা ভ্যান নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে দেখি ভ্যান নেই। অনেক খুঁজেছি, পাইনি।

চুরি হওয়া ভ্যানটির দাম প্রায় ৭০ হাজার টাকা বলে জানান তিনি। কলেজ মসজিদের সিসি ক্যামেরার ফুটেজ দেখলে তাদের শনাক্ত করা সম্ভব বলে তার দাবি।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!