
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মারকাজুল আতা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ৯নং সোরার দৃষ্টিনন্দন সাইক্লোন শেল্টারের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক মানুষের হাতে কম্বল, সোইটার, মোজা ও শীতের ক্রিম তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তারা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগকে প্রশংসা করে বলেন—এ ধরনের কার্যক্রম এলাকার অসহায় মানুষের জন্য সত্যিকার অর্থেই উপকার বয়ে আনে।
ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, শীতের শুরু থেকেই নিম্নআয়ের মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তাদের এই উদ্যোগ। যাতে কেউ শীতের তীব্রতায় কষ্টে না পড়ে, সে লক্ষ্যেই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।
এই কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্য, স্বেচ্ছাসেবক ও সহযোগীরা সার্বিক সহায়তা প্রদান করেন।

মন্তব্য করুন