বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ ডিসেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউট নতুন দেশ গড়ার প্রেরণা : শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, দেশের সংকট ও রূপান্তরের প্রতিটি মুহূর্তে স্কাউটদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও সাহসিকতা আমাদের সামনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১১ স্কাউটের আত্মত্যাগ জাতিকে নতুন বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা যোগাচ্ছে। তাদের ত্যাগ স্মরণ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দেশগড়ার চেতনায় এগিয়ে আসতে হবে।

আজ (শনিবার) রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবরার বলেন, স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের বিষয় নয়। এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবায় দক্ষতা অর্জনের অনন্য প্রশিক্ষণ। দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য। ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মুহূর্তে দেশের সর্বত্র মানুষের পাশে দাঁড়ায় স্কাউট সদস্যরা। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরিতে স্কাউটিংয়ের বিস্তার আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

জুলাই আন্দোলনে ১১ স্কাউট সদস্যের আত্মত্যাগ স্মরণ করে শিক্ষা উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে শহীদ ১১ জন স্কাউট ও আহতদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা হয়ে আছে। তাদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস ও অনুপ্রেরণা জোগায়। বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে। এটি গৌরবের। এশিয়া–প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাবকমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্বও দেশের সক্ষমতার স্বীকৃতি।

বাংলাদেশ স্কাউটসে নারীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলাই দেশের প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসে অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এসময় দেশের বিভিন্ন জেলার স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!