বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ ডিসেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের ভবিষ্যৎ বিএনপির হাতে, ঐক্য না থাকলে অস্তিত্বের প্রশ্ন আসবে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা দেশের ভবিষ্যৎ সবকিছু বিএনপির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি এদেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সঙ্গে রাখতে না পারি, তবে এদেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

কথার ফুলঝুড়িতে রাষ্ট্র পরিচালনা করা যায় না মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশ নিয়ে বিএনপির মতো সুনির্দিষ্ট পরিকল্পনা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে। যা একমাত্র বিএনপির আছে, আর কারও নেই।

শিক্ষাখাত নিয়ে পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, স্কুলে কয়েকটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। বাচ্চারা নিজেরাই ঠিক করবে কে কোন ভাষা শিখবে। ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা শিখতে হবে।

তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিদেশে পাঠানোর পরিকল্পনার কথাও ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩ লাখের মতো মসজিদ আছে। মসজিদগুলোতে যে ইমাম-মুয়াজ্জিন সাহেবরা আছেন, তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

১

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

২

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

৩

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৪

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৫

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৬

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৭

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

৮

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

৯

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১০

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১১

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১২

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১৩

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৪

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৫

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৬

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৭

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

১৮

কয়রায় সাইবার নিরাপত্তা বাড়াতে অ্যাডভোকেসি

১৯

তৈরি পোশাক খাতে অস্থিরতা: সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ

২০