বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাটাল লতিফ ও তার ছেলে রাসেল আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ ওরফে খাটাল লতিফ ও তার ছেলে রাসেলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার ৫ তলা বাড়ি ফ্লাট আকারে উকিল কমিশন করে বিক্রিকালে শুক্রবার সকাল ১০টার দিকে খুলনার বয়রা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

দায়িত্বশীল সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবির তদবিরে পিপি হয়ে পিপি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত করেন আব্দুল লতিফ। এর আগে তিনি দুর্নীতির দায়ে বিডিআর থেকে চাকুরিচ্যুত হন। এক পর্যায়ে ভারতীয় গরুর খাটাল পরিচালনা করার সুবাদে সর্বমহলে খাটাল লতিফ নামে পরিচিত হয়ে ওঠেন তিনি। এরপর সাতক্ষীরা শহরের রসুলপুরে তৈরি করেন ৫ তলা চোখ ধাঁধানো অট্টালিকা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুল লতিফের বিরুদ্ধে আটটি হত্যা ও নাশকতার মামলা এবং তার ছেলে রাসেলের বিরুদ্ধে তিনটি মামলা হয়। এক পর্যায়ে তারা বাবা-ছেলে পালিয়ে খুলনায় গিয়ে বয়রা এলাকায় একটি বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি তারা সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার পাঁচতলা বাড়িটির একাংশ উকিল কমিশনের মাধ্যমে ফ্লাট আকারে বিক্রি করেন। পরবর্তীতে আরো কয়েকটি ফ্লাট বিক্রি করার জন্য রেজিস্ট্রি করতে সাতক্ষীরায় আসতে না পেরে উকিল কমিশন করে সাব রেজিস্ট্রারকে খুলনার বয়রায় নিয়ে ৩০ লাখ টাকা বিশেষ সুবিধা দিয়ে ফ্লাট রেজিস্ট্রি করার উদ্যোগ নেন। দলিল লেখক হিসেবে দায়িত্ব পালন করার জন্য সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলামকে দায়িত্ব দেন তিনি। সে অনুযায়ী শুক্রবার সকাল ১০টার দিকে সদরের সাব রেজিস্ট্রার অমায়িক বাবু বয়রায় পৌঁছানোর পরপরই গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) একটি দল খুলনার বয়রা এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে অ্যাড. আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে আটক করে। পরে তাদেরকে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন গণমাধ্যমকে জানান, ডিবি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

১

সাতক্ষীরায় কলেজ শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

২

তালায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে বিদ্যুতের খুটিতে বেধে মারধর, কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু!

৩

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

৪

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

৫

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৬

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৭

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৮

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৯

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১০

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

১১

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

১২

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১৩

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১৪

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১৫

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৬

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৭

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৮

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৯

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২০