বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৩ ডিসেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে বিএনপির মিছিল

শ্যামনগর প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং চট্টগ্রাম-৮ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পাঁচটায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হন।

সমাবেশে নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়নে বাধ্য হয়েছে। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছে। নির্বাচন কমিশন গত এগারো ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই জুমার নামাজের পর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে কাছ থেকে গুলি করে নির্মমভাবে আহত করা হয়।

এর আগে গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র ওপরও একই ধরনের হামলা চালানো হয়।

তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে একটি অশুভ শক্তির সঙ্গে আওয়ামী সন্ত্রাসী চক্র আঁতাত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যারা এ ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!