বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ ডিসেম্বর ২০২৫, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্টার কিডস বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: স্টার বৃত্তি উৎসব ২০২৫-এ স্টার কিডস বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্টার কিডস এর পরিচালক এ.টি.এম আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্লাহ।

তিনি বলেন, স্টার কিডস বৃত্তি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে স্টার কিডস অনন্য ভূমিকা রাখছে।

এসময় সমাজের বিভিন্ন অবক্ষয় রোধে অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যক্ষ কে.এম সফিকুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মোস্তাজাবুর রহমান বাবুল, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মো. শাহিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান মো. মিয়ারাজ হুসাইন, শিশু বিশেষজ্ঞ ডা. মো. জাকির হোসেন, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজিস্ট মোঃ আব্দুস সোবহান, আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন, শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টার কিডস এর প্রধান সমন্বয়ক একেএম শরিফুজ্জামান।

স্টার বৃত্তি উৎসব ২০২৫-এ স্টার কিডস বৃত্তি পেয়েছে ৫৫০ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৪৮ জন এবং সাধারণ গ্রেডে ২০২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০