বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে জোটে গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা

ডেস্ক রিপোর্ট: জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতায় গেলে এনসিপিকে কঠিক মূল্য চুকাতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তাদের যে রাজনৈতিক অবস্থান বা দর্শন—তাদের সঙ্গে সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, সম্প্রতি রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতের দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন—জামায়াতের জুলাই স্পিরিট, বাংলাদেশের নিয়ে পরিকল্পনার সঙ্গে একমত হলে যেকোনো দল জামায়াতের সঙ্গে জোট করতে আসতে পারে।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির এতদিনের অবস্থান অনুযায়ী তার মূলনীতি, রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।

তিনি আরও বলেন, আমার বর্তমান অবস্থান পার্টির গত দেড় বছরের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিম্নকক্ষে পিআর আওয়াজ তুলে সংস্কারকে ব্যাহত করায় লিপ্ত হয়েছিল জামায়াত। এনসিপির আহ্বায়ক (নাহিদ ইসলাম) বলেছিলেন—‘যারা সংস্কারের পক্ষে নয় তাদের সঙ্গে জোটও সম্ভব নয়।’ তাই জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে—এই মর্মে সারাদেশ থেকে প্রার্থীদের আহ্বান করা হয়।

সামান্তা শারমিন আরও বলেন, জামায়াতের সঙ্গে জোট করার সমস্যাসমূহ তুলে ধরা মানেই বিএনপির পক্ষে অবস্থান বোঝায় না। বরং বিভিন্ন বিষয়ে এতদিন ধরে প্রকাশিত ও নানান মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি ও নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি। বিএনপি-জামায়াতের যেকোনোটির সঙ্গে জোট এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি। এই জোটের বিরোধিতা করে এরই মধ্যে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতা করে দলটির ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি লিখেছেন।

তবে দলের একাধিক নেতা জানিয়েছেন, এনসিপি নীতিগতভাবে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

১

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

২

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৩

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৪

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

৫

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

৭

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

৮

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

৯

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১০

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১১

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১২

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৩

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৪

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

১৫

শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

১৭

শ্যামনগরে ‘লবণাক্ততা নিরসন এবং উপকূলীয় কৃষি অভিযোজন’ শীর্ষক প্রশিক্ষণ

১৮

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ

১৯

শুরু সাফ চ্যাম্পিয়নশিপ, সব ম্যাচ দেখা যাবে বিটিভিতে

২০