বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-১ আসনে বিএনপির প্রার্থীসহ ২জনের মনোনয়ন স্থগিত, একজনের বাতিল

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-১ আসনের (তালা–কলারোয়া) বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়া এ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধবলে ঘোষিত হয়েছেন মোট ছয়জন প্রার্থীর বাকী তিনজন।

শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কমকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরা-১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া সংক্রান্ত রায়ের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ রেজাউল করিমের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তার মনোনয়নও স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাচাইবাছাই শেষে বৈধ বলে ঘোষিত হয়েছেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোঃ ইয়ারুল ইসলাম, জামায়াতের প্রার্থী মোঃ ইজ্জত উল্লাহ ও জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহমান।

মনোনয়ন স্থগিতের বিষয়ে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। ভয়ের কোনো কারণ নেই। আজ হাইকোর্ট বন্ধ, কাল খুললেই যাচাইবাছাইয়ের প্রক্রিয়ায় আর কোনো সমস্যা থাকবে না।

সোমবার সকাল ৯টা থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়। যা চলবে বিকাল পর্যন্ত।

প্রসঙ্গত, সাতক্ষীরার চারটি আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ছিল যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০