বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ জানুয়ারি ২০২৬, ১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় আটক বিএনপি নেতার মৃত্যু, বিক্ষোভে উত্তাল জীবননগর

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সেনা অভিযানে আটক হওয়ার পর শামসুজ্জামান ডাবলু (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

ডাবলু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শামসুজ্জামান ডাবলু উপজেলা শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা।

নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের একটি দল জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে অভিযানে যায়। এসময় সেখানেই ডাবলু তার ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’তে গেলে সেনা সদস্যরা তাকে আটক করেন। এরপর সেনাবাহিনীর দলটি পাশেই ডাবলুকে তার নিজস্ব কার্যালয়ের নিয়ে যায়। এরপর রাত ১২টার দিকে সেনা হেফাজতে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীদের দাবি, সেনা সদস্যদের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জেলায় অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শামসুজ্জামান ডাবলুকে তার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় ভয়ে হার্ট অ্যাটাক হলে তার মৃত্যু হয়।

এদিকে, তার মৃত্যুকে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জীবননগর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

১০

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

১১

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

১২

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

১৩

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১৪

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১৫

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১৬

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৭

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৮

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৯

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

২০
error: Content is protected !!