বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জানুয়ারি ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুরুষদের প্রজনন ক্ষমতা কমাতে পারে যেসব খাবার

ডেস্ক রিপোর্ট: বর্তমান দিনে পুরুষদের প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি কমা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা বলছেন, শুধু পরিবেশ দূষণ বা বংশগতির কারণ নয়, দৈনন্দিন খাদ্যাভ্যাসও শুক্রাণুর সংখ্যা ও মান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রাণুর জন্য ক্ষতিকর ৫ ধরনের খাবার
১. প্রক্রিয়াজাত মাংস: সসেজ, সালামি, বেকন বা ক্যানবন্দি মাংসে প্রিজারভেটিভ ও স্যাচুরেটেড ফ্যাট থাকে। নিয়মিত সেবনে শুক্রাণুর গঠন দুর্বল হতে পারে।

২. অতিরিক্ত চিনি ও সফট ড্রিঙ্কস: সোডা, এনার্জি ড্রিঙ্ক ও মিষ্টি জাতীয় খাবার ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি করে, যা শুক্রাণুর গতিশীলতা কমায়। এছাড়া ওজন বেড়ে যাওয়া টেস্টোস্টেরন কমিয়ে দেয় এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়ায়।

৩. সয়াবিন ও সয়া পণ্য: সয়াবিনে থাকা আইসোফ্ল্যাভোনস হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। অতিরিক্ত সয়া প্রোটিন বা সয়া মিল্ক সেবন করলে শুক্রাণুর ঘনত্ব কমতে পারে।

৪. ট্রান্স ফ্যাট ও ভাজাপোড়া খাবার: ফাস্ট ফুড, পিৎজা, বার্গার বা ভাজাপোড়া খাবারে থাকা ট্রান্স ফ্যাট রক্ত সঞ্চালনায় বাধা দেয় এবং প্রজনন অঙ্গের কোষ ক্ষতিগ্রস্ত করে।

৫. প্লাস্টিক প্যাকেট ও বিসফেনল-এ (BPA): প্লাস্টিকের বোতল বা কনটেইনারে থাকা রাসায়নিক হরমোনের কার্যকারিতা নষ্ট করে। প্লাস্টিকে খাবার গরম করা বা পানি পান করা প্রজনন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

প্রজনন ক্ষমতা বাড়ানোর পরামর্শ
পুষ্টিকর খাবার: কুমড়ার বীজ, ডিম, কলা, সবুজ শাক-সবজি, রঙিন ফল ও বাদাম।
ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ: নিয়মিত যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন।
অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ: ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা।
যদি খাদ্যাভ্যাস ও জীবনধারায় পরিবর্তন আনা যায়, শুক্রাণুর স্বাস্থ্য মাত্র ৩ মাসের মধ্যে উন্নত হতে পারে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

১০

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

১১

সাতক্ষীরার আম ক্যালেন্ডার ঘোষণা

১২

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

১৩

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

১৪

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে

১৫

জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

১৬

সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

আলোচনায় বসবে না ইরান, দূতদের সফর বাতিল করলো ট্রাম্প

১৮

ট্রাম্পের নৈশভোজে গুলি, সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার

১৯

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705