বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জানুয়ারি ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈশ্বরীপুর ইউপির সাথে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ক মতবিনিময়

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম. শফিউল আলম।

বারসিক কর্মকর্তা বরষা গাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদা খাতুন, ইউপি সদস্য জি. এম. সাহিজুর রহমান, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, ধূমঘাট এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক অল্পনা রানী, গ্রীন কোয়ালিশনের সদস্য সুকন্ঠ আউলিয়া, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য তহমিনা বেগম, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সদস্য গোলাম গাজী, শীলতলা এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের প্রতিনিধি মিতা রানী এবং কৃষাণী দিপ্তী রানী।

সভায় সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থানীয় কমিটির সদস্য, ইউপি সদস্য কমলা রানী, মজিদা খাতুন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নাজমুল আলমসহ স্থানীয় যুব, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

সভায় কৃষক গোলাম গাজী বলেন, এলাকার প্রধান সমস্যা হচ্ছে পানির সংকট। মিষ্টি পানির খাল পুনঃখননের পর অনেক সময় তা দখলের কারণে খাল সংকুচিত হয়ে পড়ে। ফলে গবাদিপশুর পানির সংকটসহ কৃষি কার্যক্রম ব্যাহত হয়। তিনি ভালো মানের বীজ সরবরাহের ওপর গুরুত্বারোপ করে বলেন, পানি সমস্যা সমাধান ও খাল উন্মুক্ত করা গেলে ফসল উৎপাদন বাড়বে এবং কৃষকের জীবনমান উন্নত হবে।

এ সময় বক্তারা পানির সংকট মোকাবিলা ও টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে চায়না দুয়ারী জাল ও নিষিদ্ধ কীটনাশক ব্যবহারে সতর্কতা ও নিয়ন্ত্রণ, খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ, নদী ও খালে প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ, হাট-বাজারে নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান নির্ধারণ এবং ব্যক্তি স্বার্থে কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে খালে লবণ পানি প্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম. শফিউল আলম বলেন, স্থানীয় সরকারের পাশাপাশি ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি প্রাণ-প্রকৃতি সুরক্ষা ও কৃষিকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১০

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১১

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১২

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৩

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৪

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৬

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৭

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৮

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

১৯

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

২০
error: Content is protected !!