বাংলাদেশ, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ জানুয়ারি ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষ্ণনগরের মাহাবুবুর মোড়ল ও শহিদুল গাজী গ্রেফতার

শ্যামনগর প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরের মাহাবুবুর মোড়ল ও শহিদুল গাজীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের বাড়ি থেকে পিস্তল এর ম্যাগাজিন, বিস্ফোরক এবং হাত বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কালিগঞ্জ সেনা ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালিগঞ্জ উপজেলায় ইয়ার আলী এবং বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন স্থানীয়দের নিকট থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছে। সম্প্রতি ইয়ার আলী এবং বাহার আলী হাত বোমা বিস্ফোরণ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে কালিগঞ্জ এর কৃষ্ণনগর ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

গোয়েন্দা তথ্যের প্রেক্ষিতে কালিগঞ্জ উপজেলায় দায়িত্বরত কালিগঞ্জ সেনা ক্যাম্প এর একটি দল এবং পুলিশ এর একটি দল যৌথভাবে সোমবার দিবাগত রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযানে যৌথ বাহিনী ডাকাত দলের দুই সহযোগী মাহাবুবুর মোড়ল ও শহিদুল গাজীকে গ্রেফতার ও তাদের বাসা থেকে পিস্তল এর ম্যাগাজিন, বিস্ফোরক এবং হাত বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১

বুধহাটায় বেতনা পাড়ের ৩শ বছরের ঐতিহ্য ‘দ্বাদশ শিব ও কালীমন্দির’

২

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৩

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল

৪

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

৫

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

৬

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

৭

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস

৮

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

৯

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

১০

দীর্ঘ ৫৬ ঘণ্টা পর সুন্দরবন ভ্রম‌ণে গি‌য়ে নি‌খোঁজ পর্যটকের ম/র‌/দে/হ উদ্ধার

১১

সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা

১২

জেলেদের পদচারণায় মুখরিত দুবলার চর, তবে মনে শংকা!

১৩

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা শামসুদ্দিন আহমদের দাফন সম্পন্ন

১৪

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৭

জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ লিডার্স

১৮

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৯

কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক

২০