বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ড. দিলারা বেগম স্মরণে জিরো পেইন ক্লাবের শোকসভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর ড. দিলারা বেগম স্মরণে জিরো পেইন ক্লাবের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন জিরো পেইন ক্লাবের সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস।

ওলিউর রহমান রিপনের সঞ্চালনায় ড. দিলারা বেগমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখনে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলি, ভারতেশ্বরী বিশ্বাস, মোমেনা খানম, জেলা নাগরিক কমিটির সদস্য আলি নুর খান বাবুল, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, অ্যাডভোকেট মুনীরউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট ফেরদৌসি লুচি, অধ্যাপক মহিউদ্দীন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রফেসর ড. দিলারা বেগম ছিলেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ, নিরহংকার, সদালাপী ও মানবিক মানুষ। শিক্ষাঙ্গনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক পরিসরেও তাঁর অবদান ছিল গভীর ও স্থায়ী। তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও ব্যক্তিত্ব শিক্ষার্থী, সহকর্মী ও সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, ড. দিলারা বেগমের মৃত্যুতে সাতক্ষীরাবাসী একজন আলোকিত মানুষ, একজন নক্ষত্রসম ব্যক্তিত্বকে হারালো—যাঁর স্মৃতি ও কর্ম যুগ যুগ ধরে মানুষকে পথ দেখাবে।

সভার শুরুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!