বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্লেন দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এ ঘটনায় প্লেন থাকা আরও পাঁচজন নিহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দলীয় একটি র‌্যালিতে যোগ দিতে ব্যক্তিগত বিমানে করে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পওয়ার।

বারামতি বিমানবন্দরে অবতরণের সময় পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের কাছেই একটি ফাঁকা মাঠে হঠাৎ করে ভেঙে পড়ে ব্যক্তিগত প্লেনটি। দুর্ঘটনার পরপরই প্লেনে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়।
গুরুতর আহত অবস্থায় ৬৬ বছর বয়সী অজিত পওয়ারসহ আরও পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবাই মারা যান।

দুর্ঘটনাকবলিত প্লেনে অজিত পওয়ারের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, দুইজন সেবিকা, একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, প্লেনে থাকা পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!