বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন

oplus_0

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের ঐতিহ্যবাহী পানিয়া জনকল্যাণ সমিতি আয়োজিত ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টে ঢাকার কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) পানিয়া জনকল্যাণ সমিতির মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল ঢাকা, আশাশুনি, খানপুর ও রামনগর ভলিবল দল অংশ নেয়। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী ম্যাচে রামনগর ভলিবল দল ২–১ সেটে আশাশুনি দলকে পরাজিত করে। অন্যদিকে টানটান উত্তেজনার লড়াইয়ে খানপুর পরাজিত করে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনালকে।

দিনশেষে লীগ পর্যায়ের খেলায় খানপুর ভলিবল দলকে ২-০ গেমে পরাজিত করে কেমসিটি ট্রেড ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে সকালে পানিয়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদারের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ১২নং মৌতলা ইউনিয়নের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিয়া জনকল্যাণ সমিতির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সরদার গিয়াস উদ্দিন, ক্রীড়া সম্পাদক আফসার উদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কোষাধ্যক্ষ মাহফুজা খাতুন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অর্জুন সিংহ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর, সদস্য হাফিজুর রহমান শাওন আব্রাহাম লিংকন আব্দুল্লাহ সানা প্রমুখ।

টুর্নামেন্ট শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১০

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

১১

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১২

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

১৩

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৪

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

১৫

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১৬

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৭

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১৮

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৯

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

২০