বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জানুয়ারি ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী জনসভায় অসুস্থ হয়ে পড়লেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী হাবিব

 

রিজাউল করিম: সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে কলারোয়ার চন্দরপুরে পূর্ব নির্ধারিত নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। সেখানে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত থেকে শারীরিকভাবে অসুস্থ ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও চন্দপুরে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় জনসভায় অংশ নেন তিনি। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল। জনসভা চলছিল। বক্তব্য দিচ্ছিলেন। এরই মধ্যে হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০