বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পূর্বে পাইকগাছা-কয়রার মানুষের সাথে ভোট নিয়ে প্রতারণা করা হয়েছে: মনিরুল হাসান বাপ্পী

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, যারা দেশের স্বাধীনতা চাইনি, তারা এখন এমপি মন্ত্রী হওয়ার জন্য ধর্মকে অপব্যবহার করছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পাইকগাছার সোলাদানা বাজার চত্বরে সোলাদানা ইউনিয়নবাসী আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মনিরুল হাসান বাপ্পী বলেন, পাইকগাছা-কয়রার জনপদ দীর্ঘ সময় অবহেলিত রয়েছে। এর আগে যারা এই এলাকার এমপি হয়েছে তারা এলাকার মানুষের সাথে প্রতারণা করেছে। তারা নিজের ভাগ্যের পরিবর্তন করেছে, আর উন্নয়ন থেকে বঞ্চিত করে এখানকার জনসাধারণকে চরমভাবে ঠকিয়েছে।

আগামীতে এই জনপদে ভোট নিয়ে আর কেউ প্রতারণা করতে পারবে না উল্লেখ করে বাপ্পী বলেন, আমি নির্বাচিত হলে উপকূলীয় এ জনপদ আর অবহেলিত থাকবে না। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থাসহ এলাকার সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে। খাল খনন এবং অবমুক্ত করে কৃষি ও মৎস্য সম্পদের বিপ্লব ঘটানো হবে।

সোলাদান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল।

বিএনপি নেতা এডভোকেট একরামুল হক বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, প্রণব কান্তি মন্ডল, প্রভাষক সুজিত কুমার মন্ডল, আব্দুল হাকিম সানা,আবুল বাশার বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের নেতা মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, প্রভাষক মনিরুজ্জামান, ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল, শীবপদ মন্ডল, ইসরাফিল আহমেদ, সোহেল গাজী, অধীর কৃষ্ণ মন্ডল, ঠাকুর দাশ সরদার ও সন্তোষ গাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১০

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১২

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৪

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১৫

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১৬

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৭

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৮

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705