বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

 

এসএম শাহিন আলম: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সপ্তমবারের মতো বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা উৎসব পালিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ডিনস কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম খান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. ফজলুল করিম, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান, এজিএস সামিউল ইসলাম শোভন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ শীতল এবং সাংস্কৃতিক সম্পাদক মো. মারুফ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উৎসবে শিক্ষার্থীরা নানা নামের বাহারি নকশার মুখরোচক পিঠা নিয়ে অংশগ্রহণ করেন।

এবারের পিঠা উৎসবে মোট ১৯টি স্টল বসে। ঐতিহ্যবাহী ও নতুন স্বাদের পিঠার সমাহারে উৎসবস্থল হয়ে ওঠে আনন্দমুখর। আনন্দ, আড্ডা ও শীতের উষ্ণতায় পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।

মেলায় নারকেল পুলি, ইলিশ পিঠা, দুধ পুলি, ভাপা, পোয়া, পাটিসাপটা, ঘর কন্যা, কুটুম, হাতকুলি পিঠাসহ নানা ধরনের বাহারি পিঠা বিক্রি করা হয়। পাশাপাশি বিভিন্ন রকমের মিষ্টি, কেক, চা ও লাড্ডুর স্টলও ছিল। এছাড়া পিঠা উৎসবে চুড়ি, ফিতা ও গোলাপ ফুলের পসরা নিয়েও বসেন অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!