বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের পর বিদেশি সুপারস্টারের নায়িকা হচ্ছেন ফারিণ?

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় জুটি হয়ে কাজ করছেন তাসনিয়া ফারিণ। নব্বইয়ের দশকের গ্যাংস্টারের গল্পে তাদের জুটি হিসেবে দেখা যাবে।

এবার গুঞ্জন উঠেছে আবারও ভারতের সিনেমায় কাজ করতে যাচ্ছেন তাসনিয়া ফারিণ। সেখানে তার নায়ক হতে পারেন ওপার বাংলার সুপারস্টার দেব।

দেবের ‘প্রজাপতি ২’ সিনেমাতেও কাজ করার কথা ছিল ফারিণের। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তিনি জানালেন, ‘কলকাতায় কাজ করার ইচ্ছা আছে। অনেক প্রস্তাব চলছে, তবে কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে তা প্রকাশ করতে ভয় লাগে। এর আগের একটি ঘটনা দারুণ শিক্ষা দিয়েছে।’

তিনি অনুরাগীদের প্রতি জানিয়েছেন, কোনো প্রজেক্ট বাতিল হলে তাদের কষ্ট দিতে চান না। তাই চূড়ান্ত হওয়ার অপেক্ষায় তিনি।

পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমার শুটিং নিয়েও ফারিণ কোনো মন্তব্য করতে নারাজ।

২০২২ সালে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার টলিউডে পা রাখেন তাসনিয়া ফারিণ। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা অর্জন করেন। এরপর তিনি ‘প্যাট্রি চাই’ নামের অন্য একটি কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হলেও, পরবর্তীতে তা থেকে সরে আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!