বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন আশরাফুজ্জামান আশু

 

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি উন্নয়ন ও শান্তি বজায় রাখতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। পরে সন্ধ্যায় তলুইগাছা ঋষিপাড়ায় গিয়ে স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন।

গণসংযোগকালে সাবেক এমপি আশু বলেন, সদর–দেবহাটার মানুষ শান্তি ও উন্নয়ন চায়। আমি বিশ্বাস করি এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে লাঙ্গল প্রতীকে ভোট দিন।

তিনি আরও বলেন, জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যাগুলো সরাসরি জানা এটাই তার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহসভাপতি আব্দুস সালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সাদেক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি ও সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান, পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আমিনুর রহমান ফিরোজ, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা যুব সংহতির সহ-সভাপতি শেখ সেলিম, সদর উপজেলার ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কাইয়ুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১০

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১১

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১২

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৩

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৪

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

১৬

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

১৭

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৮

গুরুতর আহত রাশমিকা

১৯

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

২০
error: Content is protected !!