বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাতক্ষীরা-২ আসনের লাঙ্গলের প্রার্থী আশু

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে প্রচলিত মিছিল–মিটিং ও জনসমাবেশ এড়িয়ে সরাসরি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রার্থী মো. আশরাফুজ্জামান আশু। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।

বড় আয়োজনের পরিবর্তে সীমিত পরিসরে ব্যক্তিগত যোগাযোগকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি সদর উপজেলার শিবপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় তিনি কৃষক, শ্রমজীবী মানুষ, নারী ও বয়স্ক ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার জলাবদ্ধতা, কর্মসংস্থান সংকট, স্বাস্থ্যসেবা ও জলবায়ুজনিত সমস্যা মোকাবেলার আশ্বাস দেন।

এ বিষয়ে আশরাফুজ্জামান আশু বলেন, মিছিল–মিটিংয়ে অনেক সময় সাধারণ মানুষের কথা শোনা যায় না। আমি চাই ভোটাররা সরাসরি তাদের অভাব–অভিযোগ আমাকে বলুক। মানুষের আস্থা ও বিশ্বাসই আমার মূল শক্তি।

দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সহসভাপতি আব্দুস সালাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুর হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক মাগফুর রহমান, পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন ও সদস্য সচিব আব্দুল কাদের, জেলা যুব সংহতির সহ-সভাপতি শেখ সেলিম, সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু, সদর উপজেলার ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কাইয়ুজ্জামান পাভেল, সরকারি কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, যুব সংহতি নেতা নাহিদ সুলতান শাহিন, জুম্মন আলী গাজী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১০

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১১

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১২

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৩

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৪

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৫

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৬

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৭

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

১৮

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

১৯

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

২০
error: Content is protected !!