বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিদ্ধান্ত বদল, ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন ভোটাররা

ডেস্ক রিপোর্ট: আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে ফোন নিয়ে কেন্দ্রের ভেতরের গোপন কক্ষে [যেখানে ভোট দেওয়া হয়] যাওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং তাদের এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন। কিন্তু গোপন কক্ষ, যেখানে স্টাম্পিং হয়, সেখানে করবেন না। এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি; যাতে এই ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে।’

এর আগে গত রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ (চারশ) গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। আজকের বক্তব্যের মাধ্যমে কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালো।

নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ভোট নিয়ে শঙ্কাই নেই। বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যেন কোনো প্রচারণা না চলে, সেদিকে লক্ষ্য রাখা হবে। ডিজিটাল প্রচারণা কঠোরভাবে মনিটরিং করা হবে।’

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মারাত্মক কোনো খবর আসেনি। তবে দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক। প্রাণহানির মতো ঘটনা সবসময়ই নিন্দনীয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০