বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি বিএনপির

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে তালা উপজেলা বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তালা ডাকবাংলো চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়।

তিনি অভিযোগ করে বলেন, তালা উপজেলার অধিকাংশ কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ৩০০ থেকে ৫০০ ব্যালটে বাইরে থেকে সিল মেরে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে। তালা সদর ইউনিয়নের ৪৩নং মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কেন্দ্রে বেলা ২টার দিকে ব্যালট পেপার শেষ হওয়ার ঘোষণা দিয়ে ভোটারদের কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়, যা পূর্ব পরিকল্পিত কারচুপির অংশ।

তিনি আরও বলেন, দুপুরের পর ভোটারদের লাইনে দাঁড় করিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে ভোটগ্রহণ করা হয়। এতে অনেক ভোটার ভোট না দিয়েই ফিরে যান। পরে আগে থেকে সিল মারা ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি মো. মহব্বত আলী সরদার, সাবেক যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোশারাফ হোসেন ও ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, জাহাঙ্গীর আলম, গাজী সুলতান আহমেদ, মির্জা আতিয়ার রহমান, সাইদুর রহমান সাইদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০