বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

কালিগঞ্জ প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি বলেন, মাতৃভাষার প্রতি ভালোবাসা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আমাদের শিক্ষা, সংস্কৃতি ও দৈনন্দিন জীবনে বাংলা ভাষার সঠিক চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম (বাবু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জুয়েল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আহমদ আলী এবং গীতা পাঠ করেন উপজেলা পল্লী সমাজ উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা কনক চন্দ্র অধিকারী।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০