বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মপুকুরে অবৈধভাবে বালু উত্তোলন, মাসোহারা নেয় ভূমি অফিস, ঝুঁকি বাড়ে ভূমিকম্পের

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের খুটিকাটা ও চাউল খোলা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি।

অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের এসব জায়গা থেকে ফুট গুণে মাসোহারা নেয় স্থানীয় ভূমি অফিস।

সরজমিনে গিয়ে দেখা যায়, চাউল খোলা এলাকার অনিল বাবুর প্রায় ১ বিঘা জমি ভরাটের জন্য একই এলাকার আব্দুর রহমানের ঘের থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফুটপ্রতি ৬ টাকা চুক্তিতে পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দিকলারাইট গ্রামের সেকেন্দার হোসেন এই বালু উত্তোলন করছেন।

একটু এগিয়ে ৪৫নং খুটিখাটা সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, স্কুল সংলগ্ন খুটিকাটা গ্রামের রফিকুল ইসলামের মৎস্য ঘের থেকে একইভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফুট প্রতি ৫ টাকা চুক্তিতে এই কাজে নিয়োজিত রয়েছেন আশাশুনি উপজেলার কালিমাখালী এলাকার শামিম হোসেন।

দীর্ঘদিন ধরে একাধিক স্থান থেকে বালু উত্তোলন করা হলেও স্থানীয় ভূমি অফিস যেন নির্বিকার।

স্থানীয় গ্রামবাসী মফিজুল হোসাইন জানান, পদ্মপুকুর ভূমি অফিসের এক কর্মচারীর মাধ্যমে তারা ফুট প্রতি ১ টাকা করে নায়েবকে দিয়ে বালু তোলেন।

অবৈধভাবে বালু উত্তোলনে স্থানীয় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন স্থানীয়রা।

এ বিষয়ে বেসরকারি সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, মাটির নিচ থেকে বালু উত্তোলন করলে বালুর স্তর ফাকা হয়ে ভূমিধ্বসের ঝুঁকি বাড়ে।

এদিকে, ফুটপ্রতি মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে পদ্মপুকুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এ টি এম আয়নুল হক বলেন, ওখানে কাজ চলছে, এ বিষয়ে আমি অবগত নই।

স্থানীয়রা বিষয়টি একাধিকবার তাকে জানিয়েছে, এমন তথ্য জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন বলেন, এমন ঘটনা শুনেছি। তাকে উপজেলা অফিসে ডেকে স্পষ্ট ব্যাখা চাওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!