শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর পৌরসভা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি মোঃ ফরিদুজ্জামান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা (টুটুল), সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ হযরত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জাতীয়তাবাদী সাইবার দলের উপজেলা সভাপতি মো. মনিরুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবু প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রাহিব আহম্মেদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও সামাজিক সম্প্রীতির বার্তা প্রচারের আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের শ্যামনগর পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম তোহা।

মন্তব্য করুন