বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ মার্চ ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে দুইটি ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্স হস্তান্তর ও সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ মার্চ) বেলা ১২টায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা শেষে সুইস অ্যাম্বাসি এবং ইনফান্টস ডু মন্ডে (ইডিএম)–এর সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ’রিডিসিং ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড হেলথ হেজার্ড অব প্রেগনেন্ট উইমেন চিলড্রেন অ্যান্ড এডোলসেন্ট গার্ল (রিচ) প্রকল্পের আওতায় অ্যাম্বুলেন্স দুটি হস্তান্তর করা হয়।

সংস্থার কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, আরএমও ডা. প্রসূণ কুমার মন্ডল, জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা প্রমুখ।

এছাড়াও ইএসডিওর এপিসি সামসুল হক মৃধা, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি হস্তান্তর করা হয়েছে প্রতাপনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, যা আনুলিয়া ইউনিয়নকেও সেবার আওতায় যুক্ত করবে।

অপরটি হস্তান্তর করা হয়েছে আশাশুনি সদরের গাইয়াখালি কমিউনিটি ক্লিনিক ও প্রতাপনগরের কোলা কমিউনিটি ক্লিনিকে (নদীর এপার)। এই ইকো-ফ্রেন্ডলি মোবাইল অ্যাম্বুলেন্সগুলো ইলেকট্রিক ও সোলার চার্জিং সুবিধাসম্পন্ন।

অ্যাম্বুলেন্সগুলোতে জরুরি চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন—অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার, পেশেন্ট বেড এবং রোগীর সহযোগীর বসার ব্যবস্থা রয়েছে।

এতে দুর্গম ও উপকূলীয় অঞ্চলে দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে রোগী পরিবহন ও প্রাথমিক সেবা প্রদান করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০