বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী রিয়াদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়া হয়েছে।

এতে দূতাবাসের ভবনে সামান্য আগুন লাগলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অবকাঠামোগত ক্ষতিও অত্যন্ত নগণ্য বলে দাবি করেছে মন্ত্রণালয়।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, হামলার পর কূটনৈতিক এলাকায় বিকট শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, শক্তিশালী বিস্ফোরণের পরপরই সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল।

রিয়াদের কূটনৈতিক এলাকায় (ডিপ্লোমেটিক কোয়ার্টার) বসবাসরত এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোরে হঠাৎ দুটি বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। এরপরই ওই এলাকা থেকে ধোঁয়া বের হতে দেখি। উল্লেখ্য, এই সংরক্ষিত এলাকাটিতেই বিভিন্ন দেশের কূটনীতিকরা বসবাস করেন।

আল-জাজিরার বরাতে জানা গেছে, হামলার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০