বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ মার্চ ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বোকা প্রেমিকের গল্পে জোভান-নীহা

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা জুটি বেঁধেছেন নতুন একটি নাটকে। আসন্ন ঈদ উৎসব উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকের নাম ‘গুডলাক’। ভালোবাসা আর বোকামির এক সংমিশ্রণে তৈরি এই নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের চিত্রনাট্য লিখেছেন রায়হান মাহমুদ। জানা গেছে, সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। নাটকটিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেত্রী দিলারা জামানকে।

নাটকের গল্প নিয়ে এখনই সব প্রকাশ করতে নারাজ নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে নির্মাতা সূত্রে জানা গেছে, এটি মূলত একজন ‘বোকা প্রেমিকের’ চনমনে প্রেমের গল্প। যেখানে ক্যাম্পাস জীবনের উচ্ছ্বাস এবং পারিবারিক আবহের এক চমৎকার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

নাটক সংশ্লিষ্টদের দাবি, ‘গুডলাক’-এ জোভানের চরিত্রে এমন এক বড় চমক রয়েছে, যা দেখে দর্শকরা বেশ চমকে যাবেন। তার চরিত্রের এই ভিন্নতাই নাটকটির মূল আকর্ষণ হতে যাচ্ছে।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তি পেতে যাচ্ছে। ‘গুডলাক’ সেই তালিকার অন্যতম একটি কাজ। চাঁদরাত থেকে শুরু করে ঈদের পরবর্তী কয়েক দিন ধারাবাহিকভাবে নাটকগুলো সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

১০

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

১১

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

১২

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১৩

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১৪

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১৫

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৬

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৭

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৮

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৯

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

২০
error: Content is protected !!