বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ মার্চ ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খামেনিকে হ-ত্যার প্রতিবাদে নূরনগরে শিয়া সম্প্রদায়ের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্যামনগরের নূরনগর শিয়া সম্প্রদায়ের সদস্যরা।

শুক্রবার (৬ মার্চ) জুম্মার নামাজের পরে নূরনগর শিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি স্থানীয় শিয়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’, ‘আমেরিকার দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ইজরায়েলের দুই গালে, জুতা মারো তালে তালে’ এবং ‘আমেরিকার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে নূরনগর শিয়া মসজিদের সভাপতি শেখ রওশান আলমের সভাপতিত্বে উক্ত মসজিদের পেশ ইমাম মাওলানা সাজিদুল ইসলাম বলেন, ‘আমাদের নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসাইনি খামেনিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হত্যা করেছে। এজন্য তাদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শেখ হাবিবুল আলম, গ্রাম ডা. শেখ আইয়ুব আলী, শেখ নেসার আলি, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন, শেখ মহতাব হোসেন, শেখ জুলফিকার আলি, নূর মোহাম্মদ, আমির হোসেন, আমিনুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০