বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার মাহমুদ রনজুর নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাখির উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা বিষয়ক মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান অনুপম প্রমুখ।

মন্তব্য করুন