বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ মার্চ ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব নাকচ করল জামায়াত

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে ডেপুটি স্পিকার পদ নেওয়ার একটি অনানুষ্ঠানিক প্রস্তাব নাকচ করে দিয়েছে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির নেতারা জানিয়েছেন, সংসদে ‘জুলাই সনদ’ ও ‘সংবিধান সংস্কার কমিশন’-এর বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার পরই ডেপুটি স্পিকার পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় জোটের সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, আমরা আপাতত ডেপুটি স্পিকার পদটি নিচ্ছি না।

অধিবেশন শুরু হলে প্রথমে জুলাই চার্টার (সনদ), সংস্কার এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে হবে। এসব বিষয়ে নিষ্পত্তি হওয়ার পর যদি আনুষ্ঠানিক প্রস্তাব আসে, তখন আমরা সিদ্ধান্ত জানাব।

এদিকে সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছে দলটি। জামায়াত নেতারা রাষ্ট্রপতিকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।

বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে বিরোধী দল একটি সিদ্ধান্তে পৌঁছেছে, যা অধিবেশনের সময় স্পষ্ট করা হবে বলে জানানো হয়।

বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও সরকারি দল তা নেয়নি। আমাদের দাবি হচ্ছে, এই সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা।

বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০