বাংলাদেশ, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মার্চ ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে সাতক্ষীরায় ভিবিডি’র ইফতার ফর অল

 

ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজানের মহিমা আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর বিশেষ আয়োজন ইফতার ফর অল। শনিবার (১৪ মার্চ) শহরের লেকভিউতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ভ্রাতৃত্ব, সংহতি ও মানবতার মিলনমেলা বসে।

বিকালে ৪টা থেকেই জেলার বিভিন্ন প্রান্তের তরুণ ও স্বেচ্ছাসেবীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে লেকভিউ প্রাঙ্গণ। সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের মাঝে সম্প্রীতির সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই ভিবিডি সাতক্ষীরা জেলা প্রতিবছর এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।

ভিবিডি সাতক্ষীরা সভাপতি এসএম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের উপদেষ্টা সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।

ইফতারের অন্যান্যদের মধ্যে অংশ নেন ভিবিডি খুলনা বিভাগীয় বোর্ডের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, ভিবিডি সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাংবাদিক আলী মুক্তাদা হৃদয়, তৌহিদুজ্জামান, হাবিবুর রহমান সোহাগ, মিলন বিশ্বাস, ভিবিডি জেলা বোর্ডের সহ-সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেন, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, ট্রেজারার নাজমুল হাসান, পাবলিক রিলেশন অফিসার পদে নাজমুল সাকিব প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেবল একটি ইফতার মাহফিল নয়, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একাত্মতা বোধ তৈরি করাই ছিল এই আয়োজনের মূল সুর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

১

তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২

সাবেক প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ আর নেই

৩

সাতক্ষীরা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৪

দেবহাটায় মাদকবিরোধী সাইকেল র‍্যালি 

৫

সুন্দরবন ভ্রমণে গিয়ে পর্যটক নিখোঁজ!

৬

হৃদয়ের প্রথম সেঞ্চুরি

৭

তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৮

ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

৯

সুন্দরবনের বনদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব গ্রেপ্তার

১০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১১

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১২

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

১৩

রাজধানীর ভাটারায় বাসে আগুন

১৪

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

১৫

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

১৬

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৭

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

১৮

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

১৯

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

২০