<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মার্চ ২০২৬, ১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদে বাঘ বিধবাদের ভাতা ‌দেওয়ার দাবি জানালেন গাজী নজরুল

বিলাল হোসেন: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সুন্দরবন উপকূলীয় এলাকার বাঘ বিধবাদের ভাতা প্রদান ও তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ভালোমানের প্রতিষ্ঠান স্থাপনের দাবি উত্থাপন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

রোববার (১৫ মার্চ) সংসদের প্রশ্ন ও উত্তর পর্বে তিনি এই দাবি উত্থাপন করেন।

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, আমার এলাকা হলো সুন্দরবন উপকূলীয় । জঙ্গলে (সুন্দরবনে) ৩০ থেকে ৪০% লোক জীবিকা নির্বাহ করে। তারা যেমন উপকৃত হয় সরকারও অনেক ট্যাক্স পায়। এ জঙ্গলে যেসব পুরুষ বাঘের পেটে চলে যায়‌ তাদের স্ত্রীদের বাঘ বিধবা বলে।

তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ঐ সকল পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য একটা প্রতিষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। তার কাগজপত্র আমার কাছে আছে। সেখানে জমি অধিগ্রহণও করা হয়েছিল। সেখানে একটা ঘর তৈরি করে তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা আর সামনে এগোয়নি। মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী মহোদয়ের কাছে আমার দাবি, বাঘ বিধবাদের জন্য আলাদা কোন ভাতার ব্যবস্থা করা হবে কি না? আর তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য যে প্রতিষ্ঠানটা করার কথা ছিল সেটা করবেন কি না?

সুন্দরবন উপকূলীয় এলাকার বাঘ বিধবাদের কথা জাতীয় সংসদে উত্থাপিত হওয়ার বিষয়ে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবন উপকূলের বাঘ বিধবারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করেন। তারা সামাজিকভাবেও যেমন নিগৃহীত হয়, তেমনি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তাই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দাবিটি অত্যন্ত যৌক্তিক। এবং এটা উপকূলবাসীর প্রাণের দাবি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১০

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১১

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১২

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

১৪

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৫

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১৭

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

২০
error: Content is protected !!