বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মার্চ ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

 

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার ইছামতী হ্যাচারিতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী খেজুরবাড়ীয়া গ্রামের আবুল কাশেমের ছেলে সামছুর রহমান বাদী হয়ে মাঝ পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলিল (৩৫) ও ইসমাইল হোসেন (৩০), মৃত জিয়াদ আলীর ছেলে নজরুল ইসলাম (৬০) ও নজরুল ইসলামের স্ত্রী তাছলিমা বেগমের (৫৭) নামে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০/০১/২০২০ ইং তারিখে মাঝ পারুলিয়া গ্রামের মৃত গোলাম আলী সরদারের ছেলে রফিক আহম্মেদের নিকট থেকে উপজেলার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উত্তর পাশে ৪ শতক জমির উপরে নির্মিত একটি মাছের হ্যাচারিসহ জমি কোবলা দলিল মূলে ক্রয় করেন খেজুরবাড়ীয়া গ্রামের আবুল কাশেমের ছেলে সামছুর রহমান।

যার দলিল নং-৭৭ (পারুলিয়া মৌজার, এস,এ খতিয়ান নং- ৩৭২৪, বি, আর এস- ৫৩৪৫, দাগ নং- এস,এ ৩৭৬১, হাল-৮৫২১, জমির পরিমান-৯ শতকের মধ্যে বিবাদমান ৫ শতক)। যেটি ইছামতী হ্যাচারি নামে পরিচিত। ক্রয়কৃত ৪শতক জমি সামছুর রহমানের নামে নামজারীও হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, ওই জমির পশ্চিম পাশে রফিক আহম্মদের আরও ৫ শতক জমি আছে। সেসময় ঐ ৫ শতক জমি রফিক আহম্মেদ সামছুরের নিকট বিক্রয় করার জন্য এগ্রিমেন্টে স্বাক্ষরের মাধ্যমে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু উক্ত জমির গেজেট প্রকাশ না হওয়ার কারণে রফিক আহম্মেদ রেজিস্ট্রি করে দিতে পারেননি। তিনি উক্ত ৯ শতক জমির চারিদিকে পাকা প্রাচীর নির্মাণ করে সেখানে হ্যাচারি ও পাকা বিল্ডিং ঘর তৈরী করে ভোগ দখল করে আসছেন।

তিনি বলেন, বাকী ৫ শতক জমির গেজেট প্রকাশের পূর্বেই রফিক আহম্মেদ মৃত্যুবরণ করেন। কিন্তু মৃত্যর পূর্বে তিনি তার স্ত্রী ও ভাইকে ঐ ৫ শতক জমি সামছুর রহমানকে রেজিস্ট্রি করিয়া দেওয়ার কথা বলেন। পরবর্তীতে রফিক আহম্মেদের স্ত্রীকে মাঝ পারুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলিল প্রলোভন দেখিয়ে ও ভুল বুঝিয়ে ঐ ৫ শতক জমি দানপত্র করে লিখে নেয় এবং বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করে। যার মামলা নং-পি-৩২৮ (২৬) (দেবঃ), তাং-১১/০৩/২৬ তাং, ধারা-১৪৫ ফৌঃ কাঃ বিঃ। উক্ত মামলা সংক্রান্তে দেবহাটা থানা কর্তৃক তফশীল জমিতে ইং-১৩/০৩/২৬ তারিখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করে।

কিন্তু গত ১৪/০৩/২৬ তাং রাত ১১টার দিকে তারা ১৪৫ ধারার আদেশ অমান্য করে তফশীল জমিতে থাকা পাকা প্রাচীরের গেট ও বিল্ডিং ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরের মধ্যে থাকা ফ্রিজ, সোকেজ, খাট, আলমারী এবং হ্যাচারিতে রক্ষিত বোলার, মটরসহ বিভিন্ন মালামাল চুরি করে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে বলে তিনি অভিযোগ করেন। এঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরে সংশ্লিষ্ট অফিসারের উপর দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!