বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মার্চ ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চারদিনেও সন্ধান মেলেনি নিখোঁজ কলেজছাত্রীর, দিশেহারা পরিবার

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে সামিয়া আফরিন (১৯) নামে এক কলেজছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

গত ১২ মার্চ দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। এরপর চারদিনেও তার সন্ধান মেলেনি।

এ ঘটনায় নিখোঁজ তরুণীর পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ সামিয়া আফরিন পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ দুপুর ২টার দিকে সামিয়া পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিকটাত্মীয়সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার সময় সামিয়ার পরনে ছিল সাদা রঙের থ্রি-পিস।

নিখোঁজ তরুণীর ভাই মো. সালেকিন জানান, আমার বোন কোথায় আছে বা কী অবস্থায় আছে আমরা জানি না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

চারদিন ধরে সামিয়ার কোনো খোঁজ না মেলায় তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি উল্লিখিত বর্ণনার তরুণীর সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সরাসরি তার ভাই মো. সালেকিন এর মোবাইল নম্বর ০১৬০৮-৪৮৭০১১-এ তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!