বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়ি ফিরেছেন নিখোঁজ কলেজছাত্রী, অভিমানে করেছিলেন আত্মগোপন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে নিখোঁজ হওয়া কলেজছাত্রী সামিয়া আফরিন (১৯) অবশেষে বাড়ি ফিরেছেন। সংবাদ প্রকাশের পর সোমবার বিকেলে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ সামিয়া আফরিন পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

পরিবার জানায়, গত ১২ মার্চ দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সামিয়া। এরপর কয়েকদিনেও সন্ধান না পাওয়ায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

তার স্বামী বদরুল আলম জানান, ঈদের কেনাকাটা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সামিয়া এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি বাড়ি ফিরে আসেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, কলেজছাত্রী বাড়ি ফিরে এসেছে বলে শুনেছি। তারপরও অন্য কোনো বিষয় রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় বর্তমানে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০