বাংলাদেশ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মার্চ ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে ঈদের হাসি ফুটিয়েছে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)।

সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নলতা হাটখোলা জামে মসজিদের খতিব মওলানা আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেরার আলো ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল আবু রাসেল আশকারী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আশরাফ হোসেন, অভিভাবক সদস্য হামিদুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রেজাউল ইসলাম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজকর্মী আরিফ হোসেন, আবুল কাশেম, গোলাম রইচ পলাশ, আব্দুর রশিদ, আব্দুল্লাহ, শরিফা খাতুন, রহিমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয়ের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তারের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারী ক্লাব অব সাতক্ষীরার ৩৩তম অভিষেক

১

আলিপুরে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ

২

বাবার সাথে || আলেয়া মান্নান

৩

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা!

৪

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

৫

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

৬

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৭

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৮

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৯

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

১০

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

১১

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১২

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৩

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১৪

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১৫

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৬

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৭

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৯

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২০