বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে অন্তত ৪০০ জনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে দেশটি। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালিয়েছে।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, কাবুলের ‘ওমর আসক্তি নিরাময় হাসপাতালে’ স্থানীয় সময় রাত আনুমানিক ৯টার দিকে (১৬:৩০ জিএমটি) এ হামলা চালানো হয়।

তিনি বলেন, ২ হাজার শয্যার এ হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।

দুঃখজনকভাবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪০০-এ পৌঁছেছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে, আগুন নিয়ন্ত্রণ ও মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় টেলিভিশনে প্রকাশিত ফুটেজে ধ্বংসস্তূপের মধ্যে দমকলকর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

হাসপাতালের নিরাপত্তাকর্মী ৩১ বছর বয়সী ওমিদ স্টানিকজাই বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলার আগে তিনি আকাশে যুদ্ধবিমান টহল দিতে দেখেছেন।

তিনি বলেন, আমাদের চারপাশে সামরিক ইউনিট ছিল। তারা বিমান লক্ষ্য করে গুলি চালানোর পর বিমানটি বোমা ফেলে এবং আগুন ধরে যায়।

নিহত ও আহত সবাই বেসামরিক মানুষ বলে জানান ওমিদ স্টানিকজাই।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে এই হামলার নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং একটি মাদক পুনর্বাসন হাসপাতালে হামলা চালিয়েছে।

তিনি বলেন, আফগান সরকার এই হামলাকে ‘সব স্বীকৃত নীতির পরিপন্থী এবং মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে বিবেচনা করছে।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মুশাররফ জাইদি এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, কাবুলে কোনো হাসপাতালকে টার্গেট করা হয়নি।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামলায় ‘সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামো’ টার্গেট করা হয়েছে, যাতে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি না হয়। এসব স্থাপনা নিরীহ পাকিস্তানি নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল বলেও দাবি করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!