বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মার্চ ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনদস্যু আতংকে ঈদ আনন্দ নেই উপকূলের জেলে পরিবারে

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 110.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

 

ফরহাদ হোসেন: দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ-উল-ফিতর। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জনপদে পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে যেখানে আনন্দ-উৎসবের আমেজ বইছে, সেখানে জেলে পরিবারগুলোতে বিরাজ করছে বনদস্যু আতংক আর অনিশ্চয়তা।

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় খুলনার দাকোপ-কয়রা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির জেলে পল্লীতে ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে।

স্থানীয়রা জানান, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে প্রায়ই বনদস্যুদের কবলে পড়ছে জেলেরা। মুক্তিপণের ভয়, হামলার আশঙ্কা এবং নিরাপত্তাহীনতার কারণে অনেকেই এবার বনের নদী-খালে মাছ ধরতে যেতে সাহস পাচ্ছেন না। ফলে ঈদের আগে আয়-রোজগারও কমে গেছে। তাই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি নিয়ে সংশয় দেখা দিয়েছে জেলেদের মাঝে।

জেলে রফিকুল ইসলাম বলেন, বনে এখন আর মাছ ধরা নিরপদ নয়। বনদস্যুদের অত্যাচার আর তাদের চাহিদা মত মুক্তিপণ না দিতে পারলে করা হয় নির্মম নির্যাতন। সেই ভয়ে বনে যেতে পারিনি। এখন সন্তানদের কিভাবে নতুন জামা কিনে দেব ভাবতেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে-বাওয়ালী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বনদস্যু নির্মূলে কোস্টগার্ডের নামমাত্র দু’একটি অভিযান দেখি কিন্তু স্থায়ীভাবে কেউ কাজ করে না। আমরা গরিব মানুষ, জিম্মি হয়ে টাকা দিতে হয়। না দিলে মারধর করে, জাল-নৌকা নিয়ে যায়। এই অবস্থায় ঈদের আনন্দ কই?

জেলেরা জানান, আত্মসমর্পণকারী অনেক বনদস্যু আবার দস্যুতায় ফিরেছে। বিশেষ করে পশ্চিম সুন্দরবনে মজনু বাহিনী, শরীফ বাহিনী, দয়াল বাহিনী, রবিউল বাহিনী, দুলাভাই বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, আবদুল্লাহ বাহিনী, নানা ভাই বাহিনী, মঞ্জুর বাহিনী, মাসুম বিল্লাহ ভাগনে বাহিনীর তৎপরতা বেড়েছে।

সম্প্রতি সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করতে যাওয়া ৬ বনজীবীর মধ্যে আলামিন ও ইসমাইল বনদস্যু নানা ভাই বাহিনীর হাতে অপহৃত হন। তাদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। এক পর্যায়ে কোস্টগার্ড গত মঙ্গলবার তাদের উদ্ধার করে।

তবে বন বিভাগ বলছে, জনবল সংকট ও প্রয়োজনীয় সরঞ্জমাদি না থাকায় তাদের একার পক্ষে অভিযান পরিচালনা করা সম্ভাব হচ্ছে না। তবে ঈদের পর দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে।

কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক ও উপজেলা সুশিল সমাজ নেটওয়ার্কের সভাপতি আ ব ম আব্দুল মালেক বলেন, বনদস্যু পরিস্থিতি মোকাবেলায় নামমাত্র অভিযান পরিচালনা না করে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। উপকূলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বনদস্যুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে। না হলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে না।

র‍্যাব-৬ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, উপকূলীয় অঞ্চল সমূহে মূলত কোস্টগার্ডের দায়িত্ব, তাদের সাথে সমন্বয় করে সুন্দরবনে বনদস্যু- জলদস্যু নির্মূলে র‍্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!