বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২০ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।

নামাজে ইসলামকাটি, গোয়ালচত্তর, ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা ও পাইকগাছাসহ আশপাশের অন্তত ২০টি গ্রামের মুসল্লি অংশ নেন।

ঈদের নামাজে অংশ নিতে আসা কলারোয়া উপজেলার গোয়ালচত্তর গ্রামের বাসিন্দা আলি হোসেন বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেছি।

পাইকগাছা উপজেলা থেকে আসা জিএম হাসান মাহবুব বলেন, আমরা আগে থেকেই জেনেছি শাওয়াল মাসের চাঁদ উঠেছে। সৌদি আরবসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করাকে আমরা যুক্তিসঙ্গত মনে করি। এ কারণে বিভিন্ন এলাকা থেকে এখানে সমবেত হয়েছি।

নামাজ শেষে খুতবায় মাওলানা মাহবুবুর রহমান বলেন, পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন ঈদ-উল-ফিতর উদযাপনের নিয়ম। সে অনুযায়ী আমরা ঈদের নামাজ আদায় করেছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন সবাই একসঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।

মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, তারা গত এক যুগ ধরে সৌদি আরবের সময় অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের একদিন আগে তারা ঈদ উদযাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১০

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১১

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১২

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৩

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৪

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৬

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৮

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

২০
error: Content is protected !!