বিলাল হোসেন: শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় হরিনগর বাজারে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর গাজী আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সাবেক আমীর মাওলানা আব্দুল মজিদ, জামায়াত নেতা ফজলুল হক, আবুল কালাম আজাদ, মোফাজ্জল হক, ইউপি সদস্য আব্দুল জলিল, রমিজুল ইসলাম, মোঃ বাবলুর রহমান, আলামিন হোসেন, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এমপি গাজী নজরুল ইসলামকে বিভিন্ন উপহার প্রদান করা হয়।
এসময় সংবর্ধনার জবাবে এমপি গাজী নজরুল ইসলাম বলেন, সুন্দরবনকে দুস্যমুক্ত করতে সংসদের সর্বোচ্চ পর্যায়ে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো এবং প্রতি মাসে ২ বার সুন্দরবনের ভিতরে যৌথবাহিনী কর্তৃক অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন