বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মজুদকৃত ২০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Oplus_16908288

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে গুদামজাত করা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের ‘রাজ স্টোর’ থেকে এসব ডিজেল জব্দ করা হয়।

জানা যায়, স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে ডিজেল সংগ্রহ করে তা অবৈধভাবে মজুদ করে লিটার প্রতি ১২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত ডিজেল খোলা বাজারে লিটার প্রতি ১০৫ টাকায় স্থানীয়দের কাছে বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে একাধিক সোর্স নিয়োগ করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, জ্বালানি মজুদকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে পুলিশের উপ-পরিদর্শক বিপ্লব হোসেন, কামরুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১০

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১১

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১২

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৩

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৪

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৬

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৭

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

১৮

শিশুর নাম পরিবর্তন করলে কি নতুন আকিকা দিতে হবে?

১৯

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

২০
error: Content is protected !!