বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মার্চ ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটার আলোচিত রিপন গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার ৬টি তদন্তধীন ও ৩টি ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামি রিপনকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে র‍্যাব-৬ এর একটি চৌকস দল যশোরের নীলগঞ্জ এলাকা থেকে দেবহাটা উপজেলার পারুলিয়া নোড়ারচক এলাকার আবুল হোসেনের ছেলে রিপন হোসেন (৩২) কে গ্রেফতার করে।

রিপন হোসেন দেবহাটা থানার ৭টি, ফরিদপুর ও যশোরের দুই থানায় ২ মামলাসহ ৯ মামলার এজাহারভুক্ত ও দেবহাটা থানার ৩ মামলার ওয়ারেন্টের আসামি।

শনিবার রাতে তাকে যশোর থেকে দেবহাটা থানায় আনা হয়।

দেবহাটা থানা ওসি মোহাম্মাদ জাকির হোসেন জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বিগত সরকারের আমলে উপজেলার পারুলিয়ার খলিসাখালীর প্রায় চৌদ্দশত বিঘা জমি অবৈধভাবে দখলসহ লুটপাট করে আলোচনায় আসে রিপন।

অস্ত্রবাজি, ডাকাতি, লুটপাট, মাদকসহ এগারটি মামলার আসামি রিপন দীর্ঘদিন পলাতক ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

২

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

৩

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

৫

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

৬

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

৭

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

৮

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

৯

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১০

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১১

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১২

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১৩

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

১৪

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

১৫

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

১৬

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১৮

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

১৯

পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন

২০