বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৬ মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির

 

ডেস্ক রিপোর্ট: আগামী ছয় মাসের মধ্যে সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়নসহ স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ সিটি করপোরেশনের প্রার্থী ঘোষণার আগে দলটির সদস্য সচিব আখতার হোসেন পাঁচটি দাবি তুলে ধরেন। এ সময় তিনি এ দাবি জানান।

দাবিগুলো তুলে ধরে আখতার হোসেন বলেন, নাগরিকরা নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তাই আগামী ছয় মাসের মধ্যে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। কোনোভাবেই উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। বর্তমানে যেভাবে দ্বৈত দায়িত্বে কার্যক্রম চলছে, সেভাবেই চালিয়ে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। ইতোমধ্যে যাদের প্রশাসক পদে বসানো হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে হবে।
আখতার হোসেন বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

অন্যদিকে এ সুযোগে একটি রাজনৈতিক দল তাদের লোকজন দিয়ে স্থানীয় সরকারের পদগুলো দখল করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১০

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১১

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১২

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৩

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৪

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৫

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৬

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৭

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১৮

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১৯

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

২০
error: Content is protected !!