বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
Apurbo Roy
২ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাতাসে ডিভোর্সের গুঞ্জন, স্বর্ণমন্দিরে ছুটে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও যুক্তরাষ্ট্রের গায়ক নিক জোনাসের ডিভোর্সের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছেন, তাদের দাম্পত্য জীবন সুখে কাটছে। বাইরে কী রটছে তা নিয়ে তারা মাথা ঘামান না।

সেইসব গুঞ্জন উড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি নিজ দেশে ফিরে স্বর্ণমন্দিরে প্রার্থনা করেছেন। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত এই পবিত্র ধর্মস্থান সফরের কিছু মুহূর্ত তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেনভ। সেগুলো ইতোমধ্যেই ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

স্বর্ণমন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে তোলা একটি ছবিতে প্রিয়াঙ্কা তার প্রয়াত বাবা ডা. অশোক চোপড়াকে স্মরণ করেন। আবেগঘন বার্তায় তিনি বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। সফরের সময় ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় তাকে।

শুধু প্রার্থনাই নয়, সেখানে সেবা কার্যক্রমেও অংশ নেন এই অভিনেত্রী। ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, তিনি সাধারণ মানুষের সঙ্গে বসে বাসন ধুচ্ছেন এবং ধর্মীয় সেবায় নিজেকে যুক্ত করেছেন। এতে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

জানা গেছে, কাজের ব্যস্ততার মাঝেই এই সফরটি করেছেন প্রিয়াঙ্কা। নতুন সিনেমার শুটিং শুরুর আগে সময় বের করে এই পবিত্র স্থানে যান তিনি।

কাজের দিক থেকে বর্তমানে তিনি একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তার সঙ্গে আরও কয়েকজন জনপ্রিয় তারকাকে দেখা যাবে।

প্রিয়াঙ্কার এই সফর শুধু ধর্মীয় অনুভূতির প্রকাশ নয়, বরং পারিবারিক আবেগ ও শিকড়ের প্রতি তার গভীর টানকেও আবারও সামনে নিয়ে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মাঠে ৩৩ প্লাটুন বিজিবি

১

ব্রাজিলে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে নতুন বিশ্বরেকর্ড!

২

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন নায়িকা পরীমনি

৩

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

৪

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে আ.লীগ-যুবলীগ: দাবি জামায়াতের

৫

এনটিআরসিএ’র নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হতে পারে ডিসেম্বরে

৬

কাজে ফিরেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা

৭

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

৮

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

৯

সাতক্ষীরায় ভোরে হাটতে বের হয়ে পরিবহন চাপায় প্রাণ গেল নারীর

১০

শুরুতেই জোড়া আঘাত, কিং-হজের স্টাম্প ভাঙলেন তাসকিন-হাসান

১১

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১৩

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

১৪

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

১৫

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

১৬

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

১৭

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

১৮

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

২০